পল্লী বিদ্যুতের ‘কুইক রেসপন্স সার্ভিস’ এর বাস্তবায়ন চায় গ্রাহকরা। এ সার্ভিসটি বাস্তবায়ন হলে সেবা গ্রহিতারা যেমন উপকৃত হবে তেমনী কর্তৃপক্ষও লাভবান হবে।
এর ফলে, অফিস টাইম পরবর্তী সময়ে বা সরকারি বন্ধের দিনে পল্লী বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে, অভিযোগটি দ্রুত নিষ্পত্তি, প্রয়োজনে মালামাল (মিটার বা সার্ভিস ড্রপ তার ইত্যাদি) প্রতিস্থাপন করে স্পটে বিদ্যুৎ পুনঃসংযোগ দিয়ে মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদান নিশ্চিত করা। ফলে পরবর্তী কর্মদিবসের অপেক্ষায় অফিস বন্ধের দিনেও গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না।
বিবরণ :
‘কুইক রেসপন্স সার্ভিস’ নিম্নোক্ত গ্রাহক সেবাসমূহ প্রদান করে বহুমুখী সসস্যা সমাধান এবং বিদ্যুৎ বিতরণ লাইনে সিস্টেম লস হ্রাসকরণ, রাজস্ব আদায়ে কাজ করবে। (১) স্পার্ক, শব্দ, লুস কানেকশন সমাধান-দ্রুত অভিযোগ সমাধানের মাধ্যমে সম্ভাব্য বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। (২) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক, স্পটে পুন:সংযোগ-অভিযোগের ভিত্তিতে স্পটে বিদ্যুৎ পুন:সংযোগ করলে বন্ধের দিনে গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না। (৩) জরুরি রাইট অব ওয়ে (আরও ডব্লিও) কাজ-জরুরি আরও ডব্লিও কাজ অর্থাৎ গাছ, গাছের ডাল, লতা, বাঁশ কাটার মাধ্যমে সিস্টেম লস হ্রাস পাবে। (৪) ট্রান্সফরমার ওয়্যারিং, গ্রাউন্ডিং কাজ- সঠিক ওয়্যারিংকরণ, গ্রাউন্ডিং নিশ্চিতকরণের মাধ্যমে ট্রান্সফরমার নষ্টের পরিমান হ্রাস পাবে। (৫) কানেক্টর লাগানো, রক্ষণাবেক্ষণ কাজ-বৈদ্যুতিক লাইনে কানেক্টর লাগানো, ক্ষুদ্র রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে সিস্টেম লস হ্রাস পাবে। (৬) পল্লী বিদ্যুৎ বিল আদায়ে মোটিভেশন-কুইক রেসপন্স টিম পল্লী বিদ্যুৎ বিল আদায়ে গ্রাহক মোটিভেশন বা রাজস্ব আদায়ে কাজ করবে।
প্রেক্ষাপট :
প্রতিদিন অফিস কর্মদিবসের শুরুতে অনেক মিটার রিপোর্ট আসে, গ্রাহক সদস্যের অভিযোগের ভিত্তিতে পূর্বের দিন বা পূর্ববর্তী কর্মদিবসে সেসব মিটার বা সার্ভিস ড্রপ তার খুলে আনা হয়েছে অথবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উদাহরণ স্বরূপ বৃহস্পতিবার দিন দুপুরে গ্রাহক সদস্যের অভিযোগের ভিত্তিতে মিটার পুড়ে যাওয়ায় পোলে সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি খুলে অফিসে আনা হয়েছে। ঐদিন রাত, শুক্রবার, শনিবার শেষে রবিবার দিন গ্রাহক সদস্য অফিসে এসে ক্যাশ শাখায় বই-হিসাব নম্বরের বিপরীতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং ব্যক্তি হস্তক্ষেপে মিটার বা/এবং সার্ভিস ড্রপ তার নষ্ট হলে, মিটার বা/এবং সার্ভিস ড্রপ তারের মূল্য এবং ডিসি আরসি ফি পরিশোধ করলে বিলিং শাখায় সিএমও ইস্যু করা হয়। গ্রাহক সদস্য সর্বশেষ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করলে এবং প্রাকৃতিক কারণে মিটার বা/এবং সার্ভিস ড্রপ তার নষ্ট হলে, শনিবার দিন সিএমও ইস্যু করা সম্ভব। প্রচলিত নিয়ম অনুযায়ী অফিসের ক্যাশ শাখায় অর্থ জমা দিয়ে পুন:সংযোগ নিতে হলে রবিবার বা সোমবারের পূর্বে গ্রাহক সদস্যকে বিদ্যুৎ পুন:সংযোগ দেয়া সম্ভব হয় না। এক্ষেত্রে গ্রাহক হয়রানি হয় এবং কয়েকদিন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকেন। একদিন সত্তোরোদ্ধ বয়সী এক ভদ্রলোক অফিস শুরু হবার আগেই অফিসে এসে বসেছিলেন। অফিসে আসলে আমাকে দেখেই কান্না করে বলেন, “বাবা… আমার মিটারটা কখন দিয়া আসবা? গত দুইদিন যাবৎ গরমে ঘুমাইতে পারি নাই”। উক্ত ঘটনাটি এজিএম (ওএন্ডএম) হিসেবে আমাকে অনেক কষ্ট দিয়েছে এবং ঘটনাটির একটি স্থায়ী সমাধানের উপায় খোঁজার চেষ্টা করেছি। ছঁরপশ জবংঢ়ড়হংব ঝবৎারপব বা ‘কুইক রেসপন্স সার্ভিস’ উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন উন্নত গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করা এবং উক্ত সমস্যার একটি উত্তম টেকসই সমাধান হতে পারে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কুইক রেসপন্স সার্ভিস চালু করা জরুরি।
বাস্তবায়ন :
পিক-আপ বা ভ্যান গাড়িতে ‘কুইক রেসপন্স সার্ভিস’ এর প্ল্যাকার্ড সম্বলিত অপারেশন এন্ড মেইনটেন্যান্স (ওএন্ডএম) বিভাগের অভিযোগ সমাধান গ্রুপের ০২ (দুই) জন লাইনম্যান কিছু মিটার (সিঙ্গেল ফেজ বা থ্রি-ফেজ মিটার), প্যাডলক সীল, সার্ভিস ড্রপ তার, লাইনম্যান টুলস, হটস্টিক, কম্প্রেসার, দা, করাত, ফোল্ডিং হাইসা নিয়ে অভিযোগ পাবার সাথে সাথে দ্রুত স্পটে গমন করবে। গাড়িতে ১ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) বা মিটার টেস্টার (ওএন্ডএম) এবং ০১ (এক) জন ওয়্যারিং পরিদর্শক (সদস্য সেবা) বা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (অর্থ-রাজস্ব) উপস্থিত থাকবে। কুইক রেসপন্স টিম অভিযোগ অনুযায়ী স্পটে গিয়ে স্পার্ক, শব্দ, লুস কানেকশন অভিযোগ সমাধান করবে। ফলে টিম দ্রুত গ্রাহক সেবা প্রদান এবং সম্ভাব্য বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। মিটার টেস্টার (ওএন্ডএম) ফরমে নতুন মিটার বা সীল কুইক রেসপন্স টিম কে প্রদান করবে এবং পুরাতন মিটার বা সীল ফেরত গ্রহণ করবে। গ্রাহক সদস্য সর্বশেষ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করলে, মিটার বা/এবং সার্ভিস ড্রপ তারের মূল্য, ডিসি আরসি ফি, অন্যান্য (যদি থাকে) স্পটে পরিশোধ করলে টিম টাকা জমা গ্রহণ পত্র বা রশিদ প্রদান এবং স্পটেই মিটার বা তার পরিবর্তন, সংযোগ বিচ্ছিন্ন বা পুন:সংযোগ প্রদান করবে অর্থাৎ এক অবস্থানে সেবা প্রদান করবে। বিশেষ ক্ষেত্রে ওয়্যারিং পরিদর্শক (সদস্য সেবা) ওয়্যারিং পরিদর্শন রিপোর্ট প্রদান করবে অথবা গ্রাহক সদস্য হাউজ ওয়্যারিং অঙ্গীকারনামা দিবেন। টিম সদস্য ঐদিন বা পরবর্তী কর্মদিবসে অফিসের ক্যাশ শাখায় উক্ত অর্থ জমা প্রদান করবে এবং গ্রাহক সদস্যের বই-হিসাব নম্বরের মিটার রিপোর্ট প্রদান পূর্বক বিলিং শাখায় জমা দিবে। সংশ্লিষ্ট বিলিং সহকারি (অর্থ-রাজস্ব) ক্যাশ শাখায় ক্যাশিয়ার (অর্থ-রাজস্ব) এর নিকট অর্থ জমা গ্রহণ নিশ্চিত হয়ে সিএমও (সংযোগ বিচ্ছিন্ন ও পুন:সংযোগ, রিমুভ, পরিবর্তন) প্রস্তুত করবে। টিম সদস্য সিএমও ঘটনোত্তর কার্যসম্পাদন দেখাবে। অন্যথায় গ্রাহক সদস্য পরবর্তী কর্মদিবসে উক্ত অর্থ পরিশোধ করার অঙ্গীকারনামা দিয়ে স্পটে সেবা গ্রহণ করবে। একটি হ্যান্ড মাইক বা মাইকে মাইকিং করার মাধ্যমে গ্রাহক সদস্যবৃন্দ বা স্থানীয় ব্যক্তিবর্গকে টিমের উপস্থিতি সহ বিভিন্ন তথ্য জানানো যাবে। টিম জরুরি জঙড কাজ অর্থাৎ গাছ, গাছের ডাল, লতা ও বাঁশ কাটবে এবং বৈদ্যুতিক লাইনে কানেক্টর লাগানো, ক্ষুদ্র রক্ষণাবেক্ষণ কাজ করবে, ফলে সিস্টেম লস হ্রাস পাবে। সঠিক ওয়্যারিংকরণ, গ্রাউন্ডিং নিশ্চিতকরণের মাধ্যমে ট্রান্সফরমার নষ্টের পরিমান হ্রাস পাবে। টিম পল্লী বিদ্যুৎ বিল আদায়ে গ্রাহক মোটিভেশন বা রাজস্ব আদায়ে কাজ করবে। কুইক রেসপন্স টিম এর সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে গ্রাহক সরাসরি অফিসে এসে সেবা গ্রহণে উদ্বুদ্ধ হবে এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধি পাবে, ফলে সেবা খাতের দুর্নীতি হ্রাস পাবে। এভাবে ‘কুইক রেসপন্স সার্ভিস’ বহুমুখী সসস্যা সমাধানে কাজ করবে। (চলবে)
ধারাবাহিক প্রতিবেদন: পর্ব-১
উদ্ভাবনী ভাবনা ও তথ্য সহায়তায় ঃ আশীষ কুমার রায়, এজিএম (ওএন্ডএম), ভেদরগঞ্জ সাব জোনাল অফিস, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।