শরীয়তপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের শুভ উদ্বোধন হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহাম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, চিতলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, ডোমসার ইউপি চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ।