আজ , , ,

ভেদরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শরীয়তপুর জেলা কার্যালয়ের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনু্িষ্ঠত হয় এ সভা।
সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বরুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গোলাম রাব্বি আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়া, দৈনিক হুংকার পত্রিকার নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশীদ, ভেদরগঞ্জ নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর এইচ এম আক্তার, উপজেরা স্বাস্থ্য পরির্দশক মোঃ ফজলুর রহমান।
শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন পরামর্শমূলক নির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar