আজ , , ,

জয়বাংলা ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন চামটা শহীদ স্মৃতি একাদশ

ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কমিটি কর্তৃক আয়োজিত জয়বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৬ নভেম্বর) সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় নড়িয়া উপজেলা চামটা শহীদ স্মৃতি একাদশ ২-০ গোলে মরহুম নাজমুল হাসান স্মৃতি সংসদ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উভয় দলেই দেশী বিদেশী খেলোয়ারগণ অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারী আলমগীর সরকার। তাকে সহায়তা করেন তোফায়েল আহম্মেদ লালন ও শিশির দাস।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বর্ণিভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা ইয়াং বাংলার আহবায়ক শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক ।
টুর্নামেন্টের ব্যবস্থাপক ও মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার কথা রয়েছে শরীয়তপুর জেলা আওয়ামীলী সভাপতি ও জেলা পরিষদ চেযারম্যান আলহাজ্ব ছাবেদুর রহান খোকা সিকদার, জেলা আওযামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, হোসেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজি আব্দুর মান্নান হাওলাদার,সাজনপুর ইসলামিয়া উ”চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, মহিষার ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি চুন্নু মিয়া ঢালী।
টুর্নামেন্ট কমিটি আহবায়ক দোলন হাওলাদার ও সদস্য সচিব মেহেদী হাসান সৌরভ জানান গত ৯ সেপ্টেম্বর জয়বাংলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহন করে। ৫৮ দিনের শেষে নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে চুরান্ত খেলায় চামটা শহীদ স্মৃতি একাদশ নড়িয়া। ০-২ গোলে মরহুম নাজমুল হাসান মেহেদী স্মৃতি সংসদ ভেদরগঞ্জকে পরাজি করে ।
টুন্র্ামেন্ট কমিটির পরিচালক খান তোফায়েল আহম্মেদ লালন জানান, প্রতিয়োগিতার চ্যাম্পিয়ন দল একটি টিভিএস-১৫০ সিসি মোটর সাইকেল ও রানাআপ দল দেয়া হয় একটি।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar