বিএনপির ও জামায়াতের নৈরাজ্য, ভাংচুর, অগ্নিসংযোগ ও হরতালের প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকার ৪ টার সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উজেলা পরিষদের সামনে এসে শান্তি সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ি, সাধারণ সম্পাদক,কাউন্সিলর হারুন অর রশীদ বেপারীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ। এ সময় বক্তারা জনগণের জান ও মালের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশে আওয়ামীলীগ নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর ন্যায় রাজপথে থাকবে। যে কোন সহিংসতার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে সন্ত্রাসীদের দাতভাঙ্গা জবাব দেয়ার ঘোষনা দেন।