শরীয়তপুর ক্লাব হবে শহরের মানুষের বিনোদনের কেন্দ্র। এখানে সোস্যাল গেদারিং হবে। সব ধরণের মানুষ এখানে আসবে। খেলাধুলা করবে। সেই লক্ষে নতুন ভাবে কাজ করে যাচ্ছি। পরিদর্শণে এসে শরীয়তপুর ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এই কথা বলেন।
তিনি আরো বলেন, নতুন করে খেলার কোট তৈরী করা হচ্ছে। ক্লাব প্রেমীরা সেখানে আসবেন। শিশুদের জন্যও বিনোদনের জায়গা হবে শরীয়তপুর ক্লাবে। মানুষ আসতে শুরু করলেই পুনরায় শরীয়তপুর ক্লাবের পূর্ণতা পাবে।
এই সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুর রহিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার প্রমূখ।