আজ , , ,

চরসেন্সাস ইউনিয়নে নিন্মআয়ের পরিবারের মাঝে টিসি’র পণ্য বিক্রি

ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নের নিন্মআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ৩ পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বালার বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে থেকে অক্টোবর মাসের জন্য বরাদ্দ পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চরসেন্সাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা।
এ সময় ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মুন্তাসির মামুন, ইউপি সচিব রাবেয়া বেগম, ইউপি সদস্য শামীম বালা, বোরহান মুন্সী উপস্থিত ছিলেন।
এ সময় একজন ফ্যামিলি কার্ডধারী ৪৭০ টাকায় ৫ কেজি চাউল, ২ কেজি তেল ও ২ কেজি মসুর ডাল পাচ্ছেন।
বিতরণকালে চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা বলেন, আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছে ন্যায্য দামে মানুষের কাছে পণ্য সরবরাহ করতে হবে। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য এটি একটি বিশাল উদ্যোগ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar