আজ , , ,

ভেদরগঞ্জে মাটি চুরির দায়ে কারাদন্ড

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে মাটি চুরি করে বিক্রির দায়ে একজনকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ কারাদন্ডের রায় প্রদান করেন।
ভেদরগঞ্জ উপজেলা সূত্রে জানাযায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পদ্ম হোগলা নদীর পাড় কেটে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১ জন কে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী সরদার কান্দি গ্রামের সৈয়দ আহম্মদ মোল্লার পুত্র মফিজুর রহমান (৪৩)।
এসময় ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি), ইমামুল হাফিজ নাদিমসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar