আজ , , ,

ডামুড্যায় সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ বিতরণ

ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পি,বি,জি,এস,আই স্কিম এর অর্থ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ডামুড্যা পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গর্ভনিং বোর্ডের সদস্য আতাউর রহমান উকিল, উপাদক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
পি,বি,জি,এস,আই স্কিম এর আওতায় প্রত্যেক হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar