শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় জেলার ৭টি বালক ও ৭ টি বালিকা দল অংশগ্রহণ করে।
জেলার ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, সদর, জাজিরা ও নড়িয়া উপজেলা ছারাও শরীয়তপুর পৌরসভাসহ ৭ টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছে।