দিনের আলোয় তালা ভেঙ্গে ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামে। শুক্রবার সকাল ৯:৩০ থেকে ১০:৩০ এর মধ্যে এই ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও পালং মডেল থানা সূত্রে জানাগেছে, গত এপ্রিল থেকে শরীয়তপুর পৌর ঈদ গাঁ সংলগ্ন (তুলাসার গ্রামের) সোহেল ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করতেছে সত্যজিৎ দেবনাথ ও সীমা রাণী মোদক দম্পতি। তাদের প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুপ্রিয়া দেবনাথ রায় কালেক্টরেট কিশোলয় স্কুলে ছুটির দিনে গান শিখে। আজ (১৩ অক্টোবর) সত্যজিৎ ঢাকায় ছিল তাই সকাল সারে ৯টার দিকে ঘরে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে গানের শিক্ষকের কাছে যায় সীমা। গানের ক্লাস শেষে সকাল সারে ১০টায় বাসায় ফিরে তালা ভাঙ্গা দেখতে পায়। তখন বাসায় ঢুকে দেখতে পায় তাদের সঞ্চিত নগদ ৭০ হাজার টাকা ও সারে ৮ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এর বছর খানেক পূর্বেও নিচ তলার একটি ফ্ল্যাটে এই ধরনের চুরি হয়েছিল বলেও তারা দাবী করেন।
সীমার বোন শিখা রাণী মোদক জানায়, সে দীর্ঘদিন ধরে সোহাগ ভিলায় ভাড়া থাকেন। সীমা ও শিখা দুজনই প্রাইমারী শিক্ষক। তাই ছোট বোন সীমাকেও তার পাশের বাসা ভাড়া নিয়ে দেয়। আজ সকালে বাসার তালা ভেঙ্গে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। এই ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাই দেওয়ার সময় নিচ তলার একটি বাসার তালা ভেঙ্গে এই ধরণের চুরি হয়েছিল। আজও পাশের নির্মাণাধীন দালানে সেই শ্রমিকরাই কাজ করতেছে। সেই চুরির সাথে আজকের চুরির কোন যোগসূত্র থাকতে পারে।
বাড়ির মালিক আলহাজ্ব সার্জেন্ট আ: খালেক সিকদার (আর্মি) জানায়, গত বছরে চুরি হওয়ার পরে সে ভবনের প্রধান ফটকে নতুন তালা লাগিয়েছেন। প্রত্যেক ভাড়াটিয়াকে দুটি করে চাবিও দিয়েছেন। কেউ ফটকের বাহিরে গেলে তালাবদ্ধ করে যাবে আবার প্রবেশ করার পর তালাবদ্ধ রাখবে। কিন্তু কেউ সেই বিষয়টি মানেনি। ভাড়াটিয়াদের অসাবধানতার কারণে এই চুরির ঘটনা ঘটেছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, পৌর ঈদ গাঁ সংলগ্ন একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।