আজ , , ,

চরসেন্সাস ইউনিয়নে ‘ইলিশ রক্ষায়’ সচেতনতা সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় চরসেন্সাস ইউনিয়ন পরিষদের সামনের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চরসেন্সাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, চরসেন্সাস ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আজিজ মোল্যা, বোরহান মুন্সী, ইয়াসিন পাইক, আড়ৎদার মোক্তার হোসেন খান। এ সময় ইউনিয়নের জেলেদের নেতা, জেলে ও পাইকারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ের সচেতনতা সভা। এ সভার উদ্দেশ্য হচ্ছে সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে। আইন অমান্য করে কেউ নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমাদের চরসেন্সাস ইউনিয়নটি যেহেতু চাঁদপুর ও বরিশালের সীমানায় তাই পাশের জেলা থেকে এসে যেন মাছ শিকার না করে সে দিকেও আমাদের নজর রাখতে হবে। মাত্র ২২ দিন ইলিশ ধরা থেকে বিরত রাখার জন্য সরকার আপনাদের নানান ধরণের সহায়তার পাশাপাশি প্রতিজন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দিচ্ছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar