আজ , , ,

কাচিকাটায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. সোহেল আহমেদ যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজা মিয়ার (৩২) সঙ্গে চাঁদপুরের সদর উপজেলার গোয়াল নগর গ্রামের আব্দুল মালেক বেপারী মেয়ে কাঞ্চন মালার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজা মিয়া যৌতুক দাবি করে আসছিলেন। গত ২০২১ সালের জুনে ২ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন রাজা মিয়া। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত রাজা মিয়া বাঁশ দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২০২১ সালের ৭ জুন সকালে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঐ দিনই ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই মো. মনির হোসেন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন।
মামলার বিচার পরবর্তী আজ এ রায় ঘোষনা করা হয়।
আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। তাই ন্যায় বিচারের জন্য খুব শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar