আজ , , ,

মা ইলিশ সংরক্ষণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় স্টেকহোল্ডারদের সাথে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ইমামুল হাফিজ নাদিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, কোস্টগার্ড ভেদরগঞ্জের সি.সি মোঃ রিপন মিয়া, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজালাল মাল, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমীন দেওয়ান। এ সময় নৌ-পুলিশ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar