আজ , , ,

শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু নেতৃত্বে জেলা শহরের ধানুকা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মুহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু প্রমুখ। এই সময় জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মেল্যা, যুবদল নেতা মৃধা নজরুল কবির, জেলা মহিলা দলের সভানেত্রী আসমাউল হুসনা সহ ছাত্রদল, যুবদল, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শরীয়তপুর মডেল টাউন এলাকায় একই দাবীতে বিএনপির অপর অংশ একটি বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুগ্নসাধারণ সম্পদক দুলাল খান, মহিউদ্দিন বাদল, যুববিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি মনির হোসেন মাঝি, জেলা যুবদল নেতা লিয়াকত খা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান, পৌরসভা যুবদল নেতা পিন্টু প্রমুখ।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar