আজ , , ,

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নড়িয়া-সখিপুরে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পানি উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় ৪’শ সেলাই মেশিন ও নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar