আজ , , ,

ইকবাল হোসেন অপু’র নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‌্যালি

বর্ষার বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নেতৃত্বে শরীয়তপুরে বর্নাঢ্য আনন্দ র‌্যালিরসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শরীয়তপুর জেলা শহরের শিল্পকলা একাডেমী মাঠ থেকে হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের আনন্দের বাধ ভাঙ্গা স্রোতের শুরুতে বাধসাধে আশ্বিনে বাদল ধারা। প্রবল বৃষ্টির বাধা উপেক্ষা করে র‌্যালিতে অংশ নেওয়া জনতার ঢল জয়বাংলা শ্লোগানে এগিয়ে চলে। জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।
র‌্যালির শুরুতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। র‌্যালিতে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, জিপি ও জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাহ হোসেন দিপু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা শ্রমিকলীগের সভাপতি অদুদ সরদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, আবদুল মান্নান মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান, যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার, যুগ্ম আহ্বায়ক চন্দনা দে, পান্না খান প্রমুখ।
শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিসহ প্রায় ২০ হাজার দলীয় নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরে এসে র‌্যালিতে যোগ দেয়।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ইকবাল হোসেন অপু এমপি। এছাড়া বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনল কুমার দে’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar