আজ , , ,

শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

“অবাধ তথ্য প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এই প্রতিপাদ্যের নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচীর মাঝ দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মাদ নিজাম উদ্দীন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়া ছাড়াও জেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সভায় মিলিত হয়।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

www.hongkar.com |
dailyhongkar