ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, একটি শিশুর পৃথিবীতে আগমনের জন্য মায়ের যে ত্যাগ রয়েছে তা অন্য আর কারো নেই। শিশু সন্তানকে মানুষ করার জন্য মা হচ্ছে তার প্রথম ও আদর্শ শিক্ষক। ‘এজন্য সম্রাট নেপলিয়ন বলেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব’ আমাদের ভষ্যিৎ প্রজন্মকে আদর্শ স্মাট জাতি হিসেবে গড়ার জন্য মা এর কোন বিকল্প নেই। তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশ’ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৬ নং গৈড্যা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান মুন্সী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফায়েল হোসেন।
সমাবেশে শিশুর শিক্ষা ও জীবন গঠনে মায়ের ভূমিকা বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, মায়েদের আরো সচেতন ও সজাগ করার জন্য আমাদের শিক্ষকদের কিছু দায়িত্ব নিতে হবে।