নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষে পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষে পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, মেক্তারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা শেখ প্রমূখ।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, সরকারি অনুদানে মুক্ত জলাশয়, নদী, হাওর বিলে পোনা অবমুক্ত করন চলছে জেলেদের জীবিকার নির্বাহের জন্য। আজ ৩৩২ কেজি রুই, কাতল, মিগেল ও দেশীয় প্রজাতির সিং অবমুক্ত করা হয়েছে।