আজ , , ,

স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ: জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেছেন, ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম স্থান হিসেবে গ্রাম আদালতকে প্রতিষ্ঠা করা ও পরিষদের প্রশাসনিক ইউনিটের কার্যক্রম পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই এ সংস্থাটিকে নাগরিকবান্ধব করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জেলা প্রশাসক মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বিভিন্ন অবকাঠামো, উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে পরিষদের সামনে স্মৃতি স্মারক হিসেবে ফলোদ বৃক্ষের চারা রোপন করেন।
এসময় জেলা প্রশাসক, সক্ষমতা বাড়াতে প্রতিটি ইউনিয়ন পরিষদকে তাদের আয় বৃদ্ধি করা ও রাষ্ট্রের উন্নয়নে জনগণকে আরও বেশি করে কিভাবে সম্পৃক্ত করা যায় তার লক্ষ্য নিয়েই সরকার এগুচ্ছে বলে জানান। তিনি সরকারের নেয়া আমার গ্রাম আমার শহর উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের এ প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা অতি জরুরী বলে মনে করেন। তাই এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশপাশি পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণদের কে, এগিয়ে আসতে আহবান জানান। সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়ন করার অংশ হিসেবে এখন থেকে যত্রতত্র স্থাপনা নির্মাণ করতে না দেয়ার জন্য পরিষদকে অহবান জানান।
সমাজকল্যাণ ও রাষ্ট্রীয় কাজে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীদের উৎসাহ প্রদান করতে চেয়ারম্যানদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar