আজ , , ,

গোসাইরহাট থানা জামে মসজিদের সংস্কার কাজ শুরু

শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা জামে মসজিদের সংস্কার ও সৌন্দর্য বর্ধন শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম শিকদার, গোসাইরহাট পৌরসভা মেয়র আব্দুল আউয়াল সরদার। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট থানা পুলিশের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর পরে পুলিশ সুপার মহোদয় গোসাইরহাট থানা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাদক, জুয়া ও বাল্যবিবাহ থেকে বিরত থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar