রবিবার (৩ সেপ্টেম্বর) শরীয়তপুর পুলিশ হাসপাতাল ও পালং মডেল থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (আইন অধিশাখা) ঢাকা এস.এম. ফেরদৌস।
এসময় শরীয়তপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (গোসারহাট সার্কেল) আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুসফিকুর রহমান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।