আজ , , ,

সখিপুর থানার উন্নয়ন কাজ পরিদর্শণ করলেন উপমন্ত্রী শামীম

শনিবার সখিপুর থানার ৯টি ইউনিয়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত চলমান, বাস্তবায়নাধীন ও সমাপ্তকৃত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সড়ক, ব্রিজ, কালভার্ট পরিদর্শণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। পরিদর্শণ কালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা, দক্ষিন তারাবুনিয়ার চেয়ারম্যান হাজি শাহজালাল মাল, চরসেন্সাস ইউনিয়ন চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন, আর্শিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ মাহবুব আলম সরদার। সখিপুর থানা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি চলমান উন্নয়ন কাজের গুণগত মান অক্ষুন্ন রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। জন ভোগান্তি ও হয়রানি মুক্ত সেবা প্রদানের জন্য সকল দপ্তরের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সততায়, জবাবদিহিতায় অনন্য, তাই তার কর্মী হিসেবে আমরা মাঠ পর্যায়ে সৎ হলেই, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা ও তারই কন্যা শেখ হাসিনা এঁর ভিশন স্মাট বাংলাদেশ গঠন হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar