আজ , , ,

শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনায় শরীয়তপুরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী শরীয়তপুর আনসারের জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী গুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক।
এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট আ. মান্নান মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আবদুর রহিম মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২টি ফুটবল, ২টি ভলিবল, ১টি বড় ক্যারাম বোর্ড, ৩টি দাবা, ২টি ক্রিকেট ব্যাট, ৬টি স্টাম্প, ৬টি টেনিস বল প্রদান করা হয়।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar