আজ , , ,

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী

এ বছর শরীয়তপুর জেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে কর্মরত ৬ জন কর্মকর্তা-কর্মচারীর-২০২২-২৩ অর্থ বছরের ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ লাভ করেছেন।
রবিবার (২৫ জুন) শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ তালুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফ উদ্দিন গিয়াসসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনারগণ উপস্থিত ছিলেন। এ বছরের ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ প্রাপ্তরা হলেন, জেলা পর্যায়ে সিনিয়র সহকারি কমিশনার নাসরীন বেগম সেতু, জেলা প্রশাসকের সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, অফিস সহায়ক গোপাল চন্দ্র ঘোষ। উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ হলেন, গোসাইরহাট উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) সুজন দাশ গুপ্ত, জাজিরা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক মোঃ জসিম উদ্দীন ঢালী।
জেলা প্রশাসক শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁদের উপর অর্পিত পেশাগত দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের স্বীকৃতি হিসেবে আজ জেলা ও উপজেলা পর্যায়ের ৬ কর্মকর্ত ও কর্মচারীর হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিলাম। এর ফলে তারা আরো উদ্দীপ্ত ও অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar