আজ , , ,

ডামুড্যায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ হাজার ৮৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুন) ডামুড্যা পৌরসভার চত্বরে এসব চাল বিতরণ করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ও ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। এসময় উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান ডামুড্যা উপজেলায় ১টি পৌরসভাসহ সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯ হাজার ৮৫ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডামুড্যা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল ও কমিশনারগণ।
এসময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি আরো বলেন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar