আজ , , ,

ডামুড্যায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক যায়যায় দিনের ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেক কাটেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
এসময় যায়যায় দিন ডামুড্যা উপজেলা প্রতিনিধি কালাম সরদারের সভাপতিত্বে ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জাহিদ, মানবজমিনে জেলা প্রতিনিধি শেখ খলিলুর রহমান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি খালেক পেদা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস,এস শাকিল, ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খোকন, কালবেলা প্রতিনিধি মিরাজ সিকদার, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মাহবুব আলম সিকদার, মিতালী সিকদার প্রমূখ।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৮ বছর আগে যায়যায় দিন যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে।
যায়যায় দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অন্যান্য অতিথিরা বলেন, যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে আমাদের বিশ্বাস। সত্যই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় যায়গা করে নিয়েছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করবে।
পরে ডামুড্যা উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar