আজ , , ,

শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” ও “সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এই লক্ষ্যে সোমবার (৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদকিষণ করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তালুত এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রাসেল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভা থেকে অতিথিরা বলেন, বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হয়। শুধু প্লাস্টিককে দায়ী করলে চলবেনা। শব্দ দূষণও পরিবেশ দূষণের অন্যতম আরো একটি কারণ। এছাড়াও জমির শ্রেণি পরিবর্তণ করায় পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ মুক্ত করতে হলে আমাদের আন্দোলন করতে হবে। প্রয়োজনে পরিবেশ যোদ্ধাও হতে হবে আমাদের।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar