আজ , , ,

নড়িয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়িয়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাখ খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬৬ নং পূর্ব নন্দনসার সরকারি প্রাধমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. নাতিদ বেপারী। খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন ঘড়িষার ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রব খান। সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুম সরদার, মো. আব্দুর রাজ্জাক, আপেল মাহমুদ, ফারুক ঢালী ও রাসেল ঢালী। এই সময় উপস্থিত ছিলেন আলম সরদার, রাজ্জাক বেপারী, রনি মাঝি ও পারভীন আক্তার।
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বিজয়ী হয়েছেন সিংহলমুড়ি খঞ্জনআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ বিজয়ী হয়েছেন ৬৬ নং পূর্ব নন্দনসার সরকারি প্রাধমিক বিদ্যালয়ের বালিকা দল।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar