ভেদরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
বুধবার (৩১ মে) সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন, সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুস সাত্তার, উপজেলা নির্বাহী অফিসারে সহকারী মোঃ জাকির হোসেন খান।
সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় আজ উপজেলার ১৮ জনকে একটি করে গাভী দেয়া হয়। এ নিয়ে ১০০ গাভীর মধ্যে এ পর্যন্ত ৮৮টি গাভী বিতরণ করা হয়েছে।