আজ , , ,

মহিষারে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহিষারে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ২টি করে বালক ও বালিকা মিলে ২২টি দল অংশ নিচ্ছে। বুধবার (৩১ মে) সকাল ১০ টায় ইউনিয়নের সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম। মহিষার ইউনিয়ন চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার এর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী। প্রধান শিক্ষক মাস্টার শালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar