আজ , , ,

ভেদরগঞ্জে কম্বাইন হারভেস্টার বিতরণ

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বোরো মৌসুমে কৃষি ভর্তুকির কম্বাইন হারভেস্টার (ধান কাটা মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা কৃষি অফিসারের কর্যালয় চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তুকিতে উপজেলার চরসেন্সাস ইউনিয়নের কৃষক রফিকুল হোসনে আরা বেগম এর হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম জানান, ৩৯ লাখ টাকা মূল্যে এ কম্বাইন হারভেস্টার মেশিন ক্রয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে এ ধরণের আরো যন্ত্র কৃষককে একই ভাবে ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar