“তামাক নয় খাদ্য ফলান” প্রতিপাদ্যে শরীয়তপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ৩১ মে বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান মোহাম্মদ সানাহউল্লাহ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিজা খাতুন, মেডিকেল অফিসার ডা. আবু রায়হান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব রাজ্জাক প্রমূখ।
আলোচনা সভা থেকে বক্তারা বলেন, তামাক একটি বহুবিদ ক্ষতির কারণ। তামাক ধোয়াযুক্ত ও ধোয়ামুক্ত হয়ে থাকে। ধোয়ামুক্ত তামাকের মধ্যে রয়েছে জর্দ্দা, গুল ও সাদাপাতা। এই সব মানব দেহের জন্য বেশি ক্ষতিকর। তামাক পাতা গরু বা ছাগলেও খায় না। অথচ আমরা ক্ষতি জেনেও সেই তামাক সেবন করি এবং খেয়ে থাকি। সরকারের ঘোষণা অনুযায়ি আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তামাকমুক্ত হবে। আজ থেকেই আমরা তামাকের ব্যবহার কমিয়ে আনব এবং তামাকমুক্ত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসব।