আজ , , ,

নড়িয়ায় ৫ একর সরকারি জমি উদ্ধার, ইটভাটা মালিককে অর্থদন্ড

নড়িয়ায় মোবাইল কোর্টে ৫ একর খাস জমি উদ্ধার ও ১ লাখ ৫০ হাজার অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের করণহোগলা মৌজা ও কেদারপুর ইউনিয়নের কেদারপুর মৌজার ৫ একর খাস জমি উদ্ধার করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, শরীয়তপুর। দখলকৃত জমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
অপর দিকে নদীর মাটি কাটার কারণে কার্তিকপুর ন্যাশনাল ব্রিকস এর মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২১৩ অনুযায়ী ১ লাখ টাকা ও খাল ভরাট করার কারণে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নড়িয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ।
নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ বলেন, কার্তিকপুর ন্যাশনাল ব্রিকস এর মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২১৩ অনুযায়ী ১ লাখ টাকা ও খাল ভরাট করার কারণে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

www.hongkar.com |
dailyhongkar