আজ , , ,

শরীয়তপুরে ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পূর্ব ঘোষিত ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবীতে শরীয়তপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সদর উপজেলা বিএনপি।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় রাণী মহলের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুস সালাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান ঢালী, বিএনপি নেতা এডভোকেট কামরুল হাসান শাহ আলম, এডভোকেট মৃধা নজরুল কবির, কৃষক দল নেতা বিএম হারুন অর রশিদ ছাত্রদল নেতা পারভেজ খান, ইমন মোল্যা, জাসাস নেতা মঞ্জুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar