আজ , , ,

সেন্টমার্টিন থেকে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করল কোস্টগার্ড

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে এতথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান, বিএন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মাচ) আনুমানিক রাত ২টায় কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফের সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মায়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মায়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্ট গার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে, একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি চালিয়ে সর্বমোট ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar