দিনব্যাপি নানান আয়োজনের মাঝদিয়ে যথাযোগ্য মর্যাদায় ভেদরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সরকারি এমএ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুর হাফিজ নাদিম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক (ভার) হাজি আব্দুর মান্নান হাওলাদার, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর পূর্বে দিনভর নানা আয়োজনের মাঝ দিয়ে শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী পালিত হয়। উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে সর্বস্তরের মানুষ স্বাধীনতা সংগ্রামের শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এরপর সরকারি ভেদরগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুজকাওয়াজ পরিদর্শণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তাদের সাথে ছিলেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস। পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।