আজ , , ,

জাতির পিতার ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ আম্রকাননে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ সাইফুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর পূর্বে দিনভর নানা আয়োজনের মাঝ দিয়ে শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী পালিত হয়। কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত স্মৃতিফলকে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুজকাওয়াজ পরিদর্শণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও পুলিশ সুপার মো: সাইফুল হক। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও বিএনসিসি কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar