আজ , , ,

গোসাইরহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাটে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫-মার্চ) বেলা ১২ টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ১শ আউশ ও পাট চাষীদের মধ্যে আউশ ৫ কেজি ও পাট বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা সহকারী কৃষি অফিসার প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শষ্যের বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar