আজ , , ,

ডামুডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ওসি শেখ শরীফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে তা যথাযথ পালনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar