আজ , , ,

জাজিরায় গণগ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর স্থাপন

জাজিরা উপজেলায় অমর একুশে গণগ্রন্থাগার প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। লাইব্রেরি ছাড়া একটি উপজেলাকে প্রাণহীন মনে হয়।
তাই একটি মনোরম দ্বিতল গণগ্রন্থাগার প্রতিষ্ঠার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এ গ্রন্থাগারে থাকবে ইন্টারনেটসহ সাইবার ক্যাফে, নিচ তলায় থাকবে একটি আধুনিক কফি সপ। গ্রন্থাগারের পাশেই থাকছে শহীদ মিনার। এই এলাকার সুধীজন এই লাইব্রেরিতে আসবেন এবং আত্মীক প্রশান্তি লাভ করবেন। নতুন প্রজন্ম এই লাইব্রেরিতে এসে পাঠ্যবইয়ের পাশাপাশি বিখ্যাত বিখ্যাত কবি লেখকদের বই পড়তে পারবে। এই লাইব্রেরি করার জন্য সরকারিভাবে কোন বরাদ্দ না থাকলেও জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারাক আলী শিকদার এই লাইব্রেরি করার জন্য অর্থায়ন করছেন। আধুনিক এবং মননশীল প্রজন্ম গঠনে এই লাইব্রেরি আলো ছড়াবে কালে কালে। এ প্রত্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar