আজ , , ,

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ফুটবল খেলোয়ার বাছাই প্রতিযোগিতা অনূর্ধ্ব -১৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, জেলা ফুটবল কোচ সুভাষ দাস সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করে। গোসাইরহাট উপজেলা রংধনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar