আজ , , ,

শরীয়তপুরে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে

বিএনপি, জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকান্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি মাষ্টার মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নুরুল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার ও জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাতবর,শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী। ।
সমাবেশে সঞ্চালনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম।
সমাবেশে শরীয়তপুর-১ আসনের (পালং-জাজিরার) সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছেন নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar