আজ , , ,

ভেদরগঞ্জে রাজস্ব খাতের মাছের পোনা অবমুক্ত

৫ সেপ্টেম্বর রবিবার ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারের রাজস্ব খাতের আওতায় ভেদরগঞ্জ উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন নদীতে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে কায্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম তালুকদারসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন। এ বছর ভেদরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর,খাদ্যগুদাম সংলগ্ন নদী, ডিএম খালি নদী,সখিপুর খাল,চরভাগা গুচ্ছগ্রামের পুকুর, খাস মহল বাজার তহসিল অফিসের পুকুর, ভেদরগঞ্জ ও সখিপুর থানা পুকুর, চর কুমারিয়া ইউনিয়ন পরিষদের পুকুরসহ ২১ টি টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও প্লাবন ভূমিতে মোট ৪৪১.৩৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar