শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, আরআই, পুলিশ লাইন্স, মোঃ মতিউর রহমান, আরও-১, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।