৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডামুড্যা থানার বিএনপি’র পক্ষ থেকে সরকারী পুর্ব মাদারীপুর বিশ^বিদ্যালয় কলেজ থেকে মিছিল বের করে ডামুড্যা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা মধ্য বাজারে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা করে। ডামুড্যা পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি আলমগীর হোসেন মাদবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবর। ডামুড্য উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মেহেদী সরদার। মোঃ শুক্কুর সরদার, মোঃ জাকির হোসেন রাড়ী, মোঃ মামুন হাওলাদার, রিয়াজুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় মোঃ জিন্নাত আলী, মোঃ নুরুল হুদা বাঘা, মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সুমন সিকদার সহ বিভ্নিন নেতা কর্মীগন।