আজ , , ,

এসডিএসের উদ্যোগে ব্রি-ধান ৮৪’র চাষীদে কর্মশালা

এসডিএস কর্তৃক পরিচালিত হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় গত রবিবার সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্রি-ধান ৮৪ এর উপর চাষীদের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রশুল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সিকদার। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন,শিক্ষক,বীজ ব্যবসায়ী,স্থানীয় কৃষকসহ মোট ১৫০ জন অংশ গ্রহনকারী উপস্থিত ছিলেন।
প্রধান অথিতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রশুল তার বক্তব্যে বলেন,জিংক ধান অধিক পুষ্টিগুন সমৃদ্ধ ধান।অন্যান্য জাতের তুলনায় এ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী । আগাম পাঁকে ও উৎপাদন বেশী হয়। ব্রি-ধান ৮৪ চিকন লাল ধরনের চাল অধিক পুষ্টি ও জিংক সমৃদ্ধ চাল হয় । যা মানব দেহের জন্য খুবই উপকারি।
সদর উপজেলা কৃষি অফিসার বলেন ব্রি-ধান ৮৪ এর বিষয় বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোস্তফা কামাল বলেন মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা ও অভাবে কিকি রোগ হতে পারে তাই নিয়ে আলোচনা করেন।তিনি জিংকে গুরুত্ব বিবেচনায় ব্রি- ধান ৮৪ চাষের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar