আজ , , ,

জেলা প্রশাসকের উদ্যোগে ‘কন্যা সাহসিকা’র যাত্রা শুরু

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর উদ্যোগে বয়ঃসন্ধিতে উপনিত স্কুলগামী কিশোরীদের জন্য সকল বালিকা বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশ-ব্লক নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলাপ্রশাসন। ১সেপ্টেম্বর বুধবার শরীয়তপুর জেলা সদরের শরীয়তপুর কালেক্টরেট স্কুলে নতুন ওয়াশ-ব্লক উদ্বোধনের মাঝ দিয়ে এর পথচলা শুরু হলো।
বেলা ১১টায় নতুনএওয়াশ-ব্লকের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘড়াইসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।জেলাপ্রশাসক তার বক্তব্যে বলেন, বয়ঃসন্ধি পার করছে আমাদের যে কন্যারা, তাদের বিদ্যালয়গুলোতে একটুখানি স্বস্তির সুবাতাস দেয়ার উদ্যোগ ‘কন্যা সাহসিকা।’
মুজিব শতবর্ষে জেলা প্রশাসন, শরীয়তপুর এ জেলার সকল বালিকা বিদ্যালয়ে কিশোরীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশ-ব্লক নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজ শরীয়তপুর কালেক্টরেট স্কুলে এর পথচলা শুরু হলো। এ সপ্তাহেই গোসাইরহাটে আরো একটি শুরু করা যাবে। পর্যায়ক্রমে জেলার সকল বিদ্যালয়ে এ ওয়াশ-ব্লক নির্মান করা হবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar