ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ভূয়া প্রাণী সম্পদ চিকিৎসককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন এর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর থানার রাড়ি কান্দি এলাকায় ভূয়া প্রাণী চিকিৎসক ইলিয়াস মিয়াকে আটক করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করার পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযোগে সখিপুর ইউনিয়নে ডাক্তারি কোন প্রকার সনদ ছাড়া পশু চিকিৎসা করে পশু মেরে ফেলার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ইলিয়াস মিয়ার বিরুদ্ধে দোষ প্রমান ও নিজের দোষ স্বীকার করে। পরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ এ অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, অভিযুক্ত ইলিয়াস স্থানীয় রাড়ি কান্দি গ্রামের বাসিন্দা ও উচ্চ মাধ্যমিক পাশ করে কোন প্রকার ডিগ্রি বা সনদ ছাড়ায় গত ১ বছর যাবৎ পশু চিকিৎসা দিয়ে আসছিলেন বলে জানান।